POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ডে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ

ইউসুফ বেপারী | প্রকাশিত: মে ৩১, ২০২৬ | সময়: ৯:৩৯ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) বাদ আসর হাজীগঞ্জ পৌর বাস টার্মিনাল জামে মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করেন হাজীগঞ্জ পৌর বিএনপির সদস্য আহসান উল্লাহ ও বিএনপি নেতা শহীদ উল্লাহ গাজী। একই দিন বাদ মাগরিব গাজীবাড়ী জামে মসজিদে ৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন শাবু ও হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সেলিম।

এ সময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বাদল মুন্সী, বিএনপি নেতা মিজানুর রহমান শেখ, আমিন শেখ, শাহ আলম মনা, জাকির হোসেন, বোরহান উদ্দিন, মো. শিপন, মো. জামাল, যুব নেতা ওমর, শরীফ, জুম্মান, ইয়াসিন, আসাদ, ফরহাদ, শ্রমিক নেতা আক্তারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া ও মিলাদে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন