চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ একটি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ার উপক্রম হয়েছে। ঘটনাটি হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ড ধেররা তালুকদার সুপার মার্কেটে।
সরজামিনে গিয়ে দেখা গেছে, ওই মার্কেটের ভিতরে বৈদ্যুতিক খুঁটি হেলে রয়েছে। যেকোন সময় দুর্ঘটনার আশংকা করছে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
তালুকদার মার্কেটের দোকানদার রিপন বেপারী, জসিম উদ্দিন ও সেলিম সর্দার জানান, বলাখাল সাব স্টেশন চালু করার সময় বার বার পল্লীবিদ্যুৎ এর কর্মরত লোকদের কাছে খুঁটি সংস্কারের জোর দাবি জানানো হয়। কিন্তু তারা কোন সাড়া দেয়নি। চাঁদপুর পল্লী বিদ্যুৎ অফিসে কয়েক বার অবহিত করা হয়েছে।
জানতে চাইলে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির (জিএম) মো. কেফায়েত উল্লা বলেন, ডিসেম্বর মাস পর্যন্ত পুরাতন ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ খুঁটি সংস্কারের তালিকা করা হচ্ছে। তারপরেও স্থানীয়দের মাধ্যমে লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।