POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

ইউসুফ বেপারী | প্রকাশিত: মে ৩০, ২০২৬ | সময়: ৯:৩৩ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) সকাল ১১টায় হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা যুদ্ধের অবদান এবং দেশের উন্নয়নে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। একই সঙ্গে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন