POPULAR BD NEWS
Popular BD News Logo

কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির সভাপতি মো. ভিখারুদ্দৌলা চৌধুরী

সুমন আহমেদ | প্রকাশিত: মে ৩০, ২০২৬ | সময়: ২:২৯ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মো. ভিখারুদ্দৌলা চৌধুরী।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার কলেজ পরিদর্শক প্রফেসর মোঃ নূরুন্নবী আলম স্বাক্ষরিত এক পত্রে (২৪ মে ২০২৬) এ কমিটি অনুমোদন করে।

কমিটিতে মো. ভিখারুদ্দৌলা চৌধুরীকে সভাপতি,অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদাধিকার বলে সদস্য সচিব,অভিভাবক প্রতিনিধি সদস্য মোঃ হুমায়ুন কবির ওশিক্ষক প্রতিনিধি সদস্য শেখ মানছুর আহাম্মদ।

মো. ভিখারুদ্দৌলা চৌধুরী সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কালীপুর চৌধুরী বাড়ির কৃতি সন্তান।

কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ-এর জন্য মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লা (মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০২৪-এর অনুচ্ছেদ ৬৪(৪), সংশোধিত প্রবিধানমালা ২০২৫ ও শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং ৩৭,০০,০০০০,০৭২.১৮.০০৩.২৪.৪১ তারিখ: ১৬/০৩/২০২৬-এর পত্র অনুসারে সভাপতি মনোনয়নসহ নিম্নোল্লিখিত ব্যক্তিগণের সমন্বয়ে চিঠি ইস্যুর তারিখ হতে পরবর্তী ০৬ (ছয়) মাসের জন্য অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন