POPULAR BD NEWS
Popular BD News Logo

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা বশির আহমেদ সরকার

সুমন আহমেদ | প্রকাশিত: মে ২৬, ২০২৬ | সময়: ১১:১৯ অপরাহ্ণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মতলব উত্তর উপজেলা বাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার। ঈদের এই পবিত্র মুহূর্তে তিনি সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

এক শুভেচ্ছা বার্তায় বশির আহমেদ সরকার বলেন, পবিত্র ঈদুল আজহা মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্য হযরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহান আদর্শই এই ঈদের মূল শিক্ষা। আত্মত্যাগ, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ এবং মানবতার বার্তা নিয়ে প্রতিবছর ঈদুল আযহা আমাদের সামনে উপস্থিত হয়। এই শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

তিনি বলেন, ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। কোরবানির প্রকৃত শিক্ষা হলো ত্যাগের মানসিকতা অর্জন করা এবং মানুষের কল্যাণে কাজ করা। সমাজের বিত্তবান মানুষ যদি গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ভাগাভাগি হবে।

বশির আহমেদ সরকার আরও বলেন, বর্তমান সময়ে দেশ নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করছে। এই পরিস্থিতিতে জাতীয় ঐক্য, সামাজিক সম্প্রীতি এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদুল আযহার শিক্ষা আমাদেরকে হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে ভালোবাসা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে উদ্বুদ্ধ করে।

তিনি মতলব উত্তর উপজেলার সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করতে হবে। তিনি তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থেকে দেশ ও সমাজের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ঈদের এই আনন্দঘন মুহূর্তে যারা প্রবাসে অবস্থান করছেন, তাদের প্রতিও রইলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন পবিত্র ঈদুল আযহার অশেষ রহমত সবার জীবনে বয়ে আনে সুখ, শান্তি ও সমৃদ্ধি।

শেষে চাঁদপুর জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার মতলব উত্তর উপজেলা বাসীসহ দেশবাসীকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আসুন আমরা সবাই মানবতার কল্যাণে কাজ করি এবং একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হই।”

তিনি সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক”।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন