POPULAR BD NEWS
Popular BD News Logo

অভাবীদের ফ্রি খাবার দেবে আলিম দারের রেস্টুরেন্ট

ডেস্ক নিউজ | প্রকাশিত: মার্চ ২৮, ২০২০ | সময়: ৩:৫৭ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের কারণে লকডাউন পরিস্থিতিতে বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের নানা বিধিনিষেধে কঠিন সমস্যায় পড়েছেন খেটে খাওয়া অভাবী মানুষজন। পাকিস্তানে তাদের সহায়তায় এগিয়ে এসেছেন দেশটির বিখ্যাত আম্পায়ার আলিম দার।

বর্তমান সংকটকালে অভাবীদের নিজের রেস্টুরেন্ট থেকে ফ্রি খাবার দেওয়ার ঘোষণা দিয়েছেন আইসিসি’র এলিট লিস্টে তালিকাভুক্ত এই আম্পায়ার।

এ ব্যাপারে আলিম দার বলেন, “বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। পাকিস্তানেও এখন এর প্রভাব দেখা যাচ্ছে। আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের অনুসরণ করতে প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকার নানা পদক্ষেপ নিয়েছে।”

“এই লকডাউনের সময়ে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। লাহোরে পিয়া রোডে দার’স ডিলাইটো নামে আমার একটা রেস্টুরেন্ট আছে। যারা কর্মহীন হয়ে পড়েছেন তারা এখানে আসতে পারেন। ফ্রি খাবার খাবেন।”

বিশ্ব জুড়ে করোনাভাইরাস রোগীর সংখ্যা ছাড়িয়েছে সোয়া ৫ লাখ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৪ হাজার। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন বলছে, পাকিস্তানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২’শ ছুঁই ছুঁই। মৃতের সংখ্যা ৯ জন

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন