চাঁদপুরে পদযাত্রা নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২২, ২০২৫ | ৫:০৬
Link Copied Successfully!
রাষ্ট্রীয় শোক পালন শেষে বুধবার ২৩ জুলাই থেকে আবারো মাসব্যাপী পদযাত্রা শুরু হতে যাচ্ছে। এর ধারাবাহিকতায় বুধবার সকাল ১১ টায় চাঁদপুর বাসস্ট্যান্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে “দেশ গড়তে জুলাই পদযাত্রা”।
মঙ্গলবার (২২ জুলাই) বিকালে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এনসিপির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম মুখ্য সমন্বয়ক মো. মাহাবুব আলম। তিনি জানান, এই পদযাত্রা একটি ঐতিহাসিক মুহূর্ত তৈরী করতে যাচ্ছে চাঁদপুরবাসীর জন্য, যা আগামীদিনের চাঁদপুর গঠনের স্বপ্নকে জাগিয়ে তুলবে।
অনুষ্ঠানসূচি সংক্ষেপে তুলে ধরে বলেন, সকাল ৯ টায় শহীদ পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ, সকাল ১১টায় চাঁদপুর বাসস্ট্যান্ডে পথসভা ও পদযাত্রার সূচনা, দুপুর ১টায় হাজীগঞ্জে শহীদ আজাদ চত্ত্বরের উদ্বোধন ও বিকাল ২টায় দোয়াভাঙ্গায় পদযাত্রার মধ্য দিয়ে শেষ হবে।
এই পদযাত্রায় উপস্থিত থাকবেন ২৪ জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলাম। আরও উপস্থিত থাকবেন জুলাইয়ের আরেক বিপ্লবী নেতা হাসনাত আব্দুল্লাহ। এছাড়াও উপস্থিত থাকবেন সার্জিম আলম, নাসীরউদ্দীন পাটওয়ারী, ডা. তাসনিম জারা, শামান্তা শারমিনসহ কেন্দ্রীয় আরো নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির চাঁদপুর শাখার যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়া, জেলার প্রধান সমন্বয়ক মো মাহবুব আলম, এনসিপির যুবশক্তির যুগ্ম সদস্য সচিব ইশরাত জাহান বিন্দু, সংগঠক মেহেদী হাসান তানিম, জেলা যুগ্ম সমন্বয়ক তামিম খান, মুফতি মাহমুদুল হাসান ও সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা