হাজীগঞ্জ প্রাইম ব্যাংকের দুই গ্রাহক বিকাশচক্রের খপ্পরে….

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৩০, ২০২৫ | ৮:১৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের প্রাইম ব্যাংকের দুই গ্রাহকের ২ লাখ ৪৮ হাজার টাকা উধাও হয়েছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে, দুই গ্রাহক জুন মাসেই নতুন একাউন্ট খুলে। এই মাসেই তাদের একাউন্ট থেকে বিকাশে টাকা লেনদেন হয়।

 

সোমবার দুপুরে ব্যাংকে পৃথকভাবে টাকা উত্তোলন করতে গিয়ে দুই গ্রাহক তাদের একাউন্টে কোন টাকা পায়নি। গ্রাহকেরা হলো ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা এলাকার মাসুদা বেগমের ১ লাখ ৩১ হাজার ও কচুয়া উপজেলার সাচার এলাকার সুমি আক্তারের এক লাখ ২৭ হাজার টাকা। তাদের দুজনের স্বামী মালয়েশিয়া প্রবাসী। স্বামীর কথামতো তারা প্রাইম ব্যাংকে একাউন্ট খুলে লেনদেন শুরু করেন। এখন ব্যাংকে রাখা টাকা ফেরত চেয়ে পৃথক দুটো অভিযোগ দেন তারা।

বিজ্ঞাপন

ভুক্তভোগী মাসুদা বেগম বলেন, চেক বই নিতে এসে দেখি একাউন্টে টাকা নাই। স্বামীর কথা মতো প্রাইম ব্যাংকে একাউন্ট খুলেন তিনি।
সাচার থেকে আসা গ্রাহক সুমি আক্তার বলেন, স্বামীর কথামতো ব্যাংকে টাকা চেক করতে গিয়ে দেখি একাউন্ট শূন্য। এটা কিভাবে সম্ভব? কোন প্রকার ওটিপি বা ম্যাসেজ আসেননি। আমরা টাকাগুলো ফেরত চাই।

ব্যাংক স্ট্যাটেটম্যানে দেখা যায়, গেল ২৫ জুন মাসুদা বেগমের একাউন্ট থেকে ৭ বারে ৮০ হাজার টাকা, ২৬ জুন ৪১ হাজার টাকা বিকাশের মাধ্যমে টাকাসহ মোট ১ লাখ ২১ হাজার টাকা কেটে নেয়া হয়।
অন্যদিকে সুমি আক্তারের একাউন্ট থেকে ২৬ জুন তিনবারে ৫৫ হাজার, ২৯ জুন ৪ বারে ৭৭ হাজার টাকাসহ মোট ১ লাখ ২৭ হাজার বিকাশে কেটে নেয়া হয়।

 

বিজ্ঞাপন

হাজীগঞ্জ প্রাইম ব্যাংক শাখার ম্যানেজার মুহাম্মদ আবু সাঈদ ভুঁইয়া কথা বলতে নারাজ হলেও মিডিয়া কর্মকর্তা নাজির হোসেন বলছেন, দুই গ্রাহকের একই নিয়মে টাকা লেনদেন হয়েছে। বিকাশের মাধ্যম তাদের এই লেনদেন হয়। তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা