মৈশাদী ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও পিয়নের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৪, ২০২৫ | ৯:১৮
Link Copied Successfully!

চাঁদপুর সদর উপজেলার ৬ নং মৈশাদী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হোসনে আরা আক্তার ও পিয়ন মোঃ শরীফ এর বিরুদ্ধে নামজারি ও দাখিলার নামে অতিরিক্ত অর্থ আদায়, সেবা গ্রহীতাদের সাথে অসদাচারণসহ নানান অভিযোগ ওঠেছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন  যাবত মৈশাদী ইউনিয়ন  ভূমি সহকারী কর্মকর্তা হোসনে আরা আক্তার ও পিয়ন মোঃ শরীফ কর্মরত থাকার কারণে ভূমি অফিসকে গড়ে তুলেন ঘুষ ও দুর্নীতির কেন্দ্র। ঘুষ ছাড়া কোন কাজ হয় না এ ভূমি অফিসে। তাদের সাথে অর্থের কন্ট্রাক ছাড়া নামজারীর আবেদন গ্রহণ করে না। এ ছাড়াও বিশেষ করে পিয়ন শরীফ সেবা গ্রহীতাদের সাথে অসদাচারণ এবং দালালদের মাধ্যেমে কাজ নিয়ে লেনদেন করেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হোসনে আরা আক্তার ও পিয়ন শরীফ ঘুষ ছাড়া কিছুই বুঝে না। আমার নিজের জমি দুই মোজার দুটি খারিজ করতে গেলে পিয়ন শরীফ আমার কাছ থেকে খারিজ প্রতি ৪ হাজার টাকা করে দাবি করে । আমি অনীহা প্রকাশ করলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হোসনে আরা আক্তার এর মাধ্যমে নামজারি আবেদন রিজেক্ট করে দুইবার। পরবর্তীতে আমি উপজেলা ভূমি অফিসের সহায়তায় আবেদন পূর্ণ তদন্তের মাধ্যমে নামজারি আবেদনের মাধ্যমে  সম্পন্ন করি । সামান্য কাজও টাকা ছাড়া করে না। এছাড়াও শাহ্তলী ও মৈশাদী ইউনিয়ন ভূমি অফিস দুটি স্থানে বিভক্ত হওয়ায় দুইটি অফিসে দুইজন একক ভাবে ঘুষ ও দুর্নীতির কায়েম করে আসছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল এমরান খাঁন মুঠোফোনে বলেন, মোঃ শরীফ সেবা গ্রহীতাদের সাথে অসদাচরণ ও তার বিরুদ্ধে অভিযোগের আলোকে ব্যাবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা