ময়লা ফেলে দিঘি ভরাট: শাহরাস্তিতে পানিদূষণে মরছে মাছ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২০, ২০২৫ | ৯:২৪
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার প্রাণকেন্দ্র ঠাকুর বাজারের দিঘিটি এখন দুষিত পানির বিষাক্ত এক জলাশয়ে পরিণত হয়েছে। পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় দিঘির পানিতে ভেসে উঠছে শত শত মরা মাছ। দুর্গন্ধে আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর পরিবেশ হয়ে উঠেছে অস্বাস্থ্যকর।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুর বাজারের পাশে গরু বাজারের জন্য পৌরসভা কর্তৃক দিঘির ২০ শতাংশ জমি অধিগ্রহণ করে সেখানে ভরাট কার্যক্রম চালানো হচ্ছে। কিন্তু জমি ভরাটের কাজে নিয়মিতভাবে ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে বিভিন্ন স্থান থেকে। এসব বর্জ্যের বিষাক্ততা সরাসরি পানিতে মিশে মাছ ও জলজ প্রাণীর মৃত্যু ঘটাচ্ছে।

দিঘি ইজারাদার ও মৎস্য চাষী অর্জুন চন্দ্র বর্মন জানান, ১৫ মাসের জন্য ইজারা নিয়ে তিনি বিভিন্ন জাতের মাছ চাষ করছিলেন। কিন্তু হঠাৎ করে গত দু’দিনে দিঘির শত শত মাছ মারা যেতে শুরু করে। এতে করে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় তিনি পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দা আবদুল মুনাফ বাচ্চু বলেন, “ঘনবসতিপূর্ণ এলাকায় ময়লার স্তুপ ফেলে ভরাট কার্যক্রম চলায় আমাদের দুর্বিষহ অবস্থার মধ্যে থাকতে হচ্ছে। ময়লার গন্ধ সহ্য করা যাচ্ছে না, আর এখন মাছও মরছে।”

এ বিষয়ে শাহরাস্তি পৌর নির্বাহী কর্মকর্তা তোফায়েল আহমেদ শেখ বলেন, “আমরা পৌরসভার নিজস্ব জমি ভরাট করছি। বিষয়টি অবগত হয়েছি, আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, উন্নয়ন কাজের নামে অপরিকল্পিতভাবে ময়লা ফেলার মাধ্যমে পরিবেশ বিপর্যয় সৃষ্টি করা হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে এই দিঘি এক সময় সম্পূর্ণভাবে অকেজো হয়ে পড়বে এবং এর প্রভাব পড়বে জনস্বাস্থ্যেও।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা