ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নতুন সভাপতি রাশেদ, সম্পাদক সফিক 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২০, ২০২৫ | ৭:৪৫
Link Copied Successfully!
ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নতুন কমিটি (২০২৫-২০২৭) গঠন করা হয়েছে।

ফোরামের নবগঠিত কমিটির সভাপতি দৈনিক স্বদেশ বাংলার সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ার,সাধারণ সম্পাদক হলেন এনটিভির চিফ অব করেসপন্ডেন্ট সফিক শাহীন এবং সাংগঠনিক সম্পাদক চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি মাজহারুল হক মান্নাকে নির্বাচিত করা হয়েছে।আজ শুক্রবার (২০ জুন) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ফোরামের দ্বি-বার্ষিক সাধারণ সভায় সকল সদস্যদের উপস্থিতিতে ও সম্মতিতে এই কমিটি ঘোষণা করা হয়।দ্বি-বার্ষিক সাধারণ সভায় ফোরামের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের কৃতি সন্তান ও বর্তমান সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম।

তিনি তাঁর বক্তব্যে চাঁদপুরের মানুষকে বন্ধনে দৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, চাঁদপুরের মানুষ সবসময় সৃজনশীল। চিন্তায় কর্মে এবং মননে।তাদের সে সৃজনশীলতা শুধু চাঁদপুর নয়,সারাদেশের কাছে উদাহরণ হিসেবে দাঁড় করাতে হবে।তিনি আরো বলেন এই ফোরামের মাধ্যমে আমাদের কে চাঁদপুরের উন্নয়নে একসাথে কাজ করতে হবে যাতে চাঁদপুরের মর্যাদা বৃদ্ধি পায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার,ফেমাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো: ইউনূছ উল্ল্যাহ, এলডিপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: মঞ্জুর খানসহ ফোরামের সদস্যগণ। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন দ্বি-বার্ষিক সাধারণ সভার বাস্তবায়ন কমিটির আহ্বায়ক দৈনিক আমার দেশ এর বিশেষ প্রতিনিধি নোমান সেলিম।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত সকলের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সাবেক সাধারণ সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ারকে সভাপতি এবং সফিক শাহীনকে সাধারণ সম্পাদক এবং মাজহারুল হক মান্না কে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করেন সিনিয়র সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার এবং সালেহ বিপ্লব।পূর্নাঙ্গ কমিটির শিগগিরই ঘোষণা করা হবে।

এসময় ফোরামের সদস্যরা তাদের মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন। কমিটির নাম ঘোষণার পর সদ্য সাবেক সভাপতি মিজান মালিকসহ ফোরামের সদস্যগণ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং সকল সদস্য কে নতুন কমিটিকে কার্যক্রমে সর্বাত্মক সহয়তা করার আহ্বান করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা