মতলবে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রী নিহত, শিশুসহ আহত ৬

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৮, ২০২৫ | ৪:২৮
Link Copied Successfully!

চাঁদপুর-মতলব পেন্নাই সড়কের যাত্রীবাহী বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত ও শিশুসহ ৬ জন গুরুতর আহত হয়েছে। রোববার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার বরদিয়া ব্রীজ এলাকায় চাঁদপুরগামী সিএনজি ও ঢাকাগামী জৈনপুরী এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালকের নাম ছিদ্দিকুর রহমান (৫০)। তার বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের ছোট হলুদিয়া গ্রামে। নিহত যাত্রী তপন চৌধুরী (৩৫) মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। তিনি মতলব দক্ষিণ উপজেলার বাসিন্দা। এ ঘটনার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ৪ জন, মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন চিকিৎসাধীন রয়েছে। এছাড়া গুরুতর আহত শাহ আলম. ও সঞ্চয় ঘোষকে এক যাত্রীকে ঢাকায় রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী নাইম ও রোকসানা বেগম বলেন, দুর্ঘটনার পর সিএনজিতে থাকা সবাই গুরুতর আহত হয়। এক শিশুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। বাকিদের আমরা চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে আসি।

বিজ্ঞাপন

আহতরা হলেন- চাঁদপুর সদরের ইসলামপুর গাছতলা এলাকার শাহআলম (৪০), কুমিল্লার দাউদকান্দি এলাকার সঞ্চয় ঘোষ (৪৫), তার স্ত্রী রিপা ঘোষ (৪০), নুসরাত আক্তার (১৮), অজ্ঞাত এক কিশোর ও শিশু।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিপ্লব দাস বলেন, নিহত সিএনজি চালক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাসপাতালে আনা সবার অবস্থা গুরুতর। তাদের মধ্যে দুই যাত্রীকে ঢাকার একটি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, দুর্ঘটনায় কবলিত এলাকাটি পরিদর্শন শেষে সিএনজি ও জৈনপুরী বাসটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালে রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব