ঈদে জরুরি ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল: স্বরাষ্ট্র উপদেষ্টা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৩, ২০২৫ | ৩:২৮
Link Copied Successfully!

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকাসহ পুরো দেশে নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ছুটি ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদে রাজধানীসহ পুরো দেশে নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ছুটি ছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। যাত্রীর ছদ্মবেশে ডাকাত ঠেকাতে বাসে ওঠার সময় যাত্রীদের সবার ছবি নেওয়া হবে। প্রতি বাসে প্রশাসনের টেলিফোন নাম্বার থাকবে। ফিটনেসবিহীন গাড়ি কোনো অবস্থাতেই রাস্তায় চলতে দেওয়া হবে না।

তিনি বলেন, গত ঈদের মতো আসন্ন ঈদুল আজহায় ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের যাওয়া-আসার সময় নির্ধারিত ভাড়া নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে মালিকপক্ষ সম্মতি দিয়েছে।

বিজ্ঞাপন

জাহা্ঙ্গীর আলম বলেন, কম দক্ষ চালকদের পরিবর্তে দক্ষ চালকদের দিয়ে গাড়ি চালানোর কথা বলা হয়েছে। সেটি পরিবহন মালিকরা মানবেন বলে কথা দিয়েছেন। চালকদের যথাযথ বিশ্রাম দেয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ভাড়া যথাযথভাবে নেওয়া হচ্ছে কিনা সেটির তদারকিতে একটি কমিটি হবে।

পরিবহন মালিক শ্রমিক প্রতিনিধি শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ, মালিক-শ্রমিক সম্মিলিতভাবে কাজ করবে। চাঁদাবাজি কঠোরভাবে দমন করা হবে। চাঁদাবাজিকে কোনো ছাড় দেওয়া হবে না। মালিক, শ্রমিক কিংবা রাজনৈতিক দল যেই হোক, ঈদ যাত্রায় নিয়ম মানতে কঠোর মনিটরিং করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা