হাজীগঞ্জে পরকীয়া প্রেমিকের সাথে আটক প্রবাসীর স্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ২৬, ২০২৫ | ৭:১২
Link Copied Successfully!
পরকীয়া প্রেমিক বিল্লাল ও প্রবাসীর স্ত্রী বিথী। -- পপুলার বিডিনিউজ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামে পরকীয়া প্রেমিকের সাথে হাতেনাতে আটক হলো প্রবাসীর স্ত্রী বিথি।

রোববার দিবারাত ১১টায় পাতানিশ নূরী বাড়ির মিলন হোসেনের বসতঘর থেকে তাদের আটক করে স্থানীয়রা। পরে সোমবার (২৬-মে) দুপুরে তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে আনেন পুলিশ।

আটক হওয়া বিথী আক্তার ওই বাড়ির প্রবাসী মিলনের স্ত্রী। সে দুই সন্তানের জননী। আর পরকীয়া প্রেমিক বিল্লাল হোসেন একই এলাকার পন্ডিত বাড়ির আব্দুস সোবহানের ছেলে। সেও চার সন্তানের জনক।

বিজ্ঞাপন

পরকীয়ায় জড়িত বিথী আক্তার বলেন, বিল্লালের সাথে কোনো সম্পর্ক নেই। বিল্লাল হঠাৎ ঘরে প্রবেশ করে তার গায়ে হাত দেয়। লজ্জায় চিৎকার দেয়নি বলে জানান তিনি।

আর পরকীয়া প্রেমিক বিল্লাল হোসেন বলেন, এক সপ্তাহ চলছে তাদের সম্পর্কের। বিথী গলা ব্যথ্যার ঔষুধ আনতে বলেছে। ঔষুধ দিতে আসলে রুমে ডাকে। পরে বাড়ির লোকজন এসে তাদের আটক করে।

স্থানীয় বাসিন্দা জিসান মজুমদার রাশেদ ও শরিফ জানান, রাতে বিষয়টি টের পেয়ে তাদের লক্ষ করি। ঘরের দরজা খোলা থাকায় তাদের রাত ১১টায় একই খাটে আপত্তিকর অবস্থায় তাদের আটক করা হয়। বিল্লালের এ গ্রামে আরো পরকীয়ার ঘটনা রয়েছে। তাদের সঠিক বিচার দাবী করেন তারা।

বিজ্ঞাপন

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, পরকীয়ায় জড়িত দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় পুলিশ হেফাজতে আনা হয়েছে। পরবর্তী আইনানুগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা