
বাঁচতে চায় কুষ্ঠ রোগে আক্রান্ত হারুন অর রশীদ, প্রয়োজন আর্থিক সহযোগিতা


এক সময় দুই পায়ে দৌঁড়ে ছুটে বেড়াতেন মসজিদের টাকা তুলতে। এক বাস থেকে অন্য বাস। হারুন অর রশীদের হাতে থাকা একটি বাক্স। দুহাত প্রসারিত করে টাকা তুলতেন হাজীগঞ্জ ছোট মসজিদের উন্নয়ন কাজের জন্য।
আজ তিনি নিঃস্ব, হারিয়েছেন দু পায়ের শক্তি। কুষ্ঠ রোগে ঝড়ে পড়ছে এক পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত। অসহনীয় ব্যথায় বসে মৃত্যুর দিন গুনছেন হারুন অর রশীদ। দুহাত ঠিকই আছে, তবে প্রসারিত করতে ছুটে চলা সেই পা দুটো যে আর চলছে না। বয়স ষাটোর্ধ। তবুও দুই ছেলে ও দুই মেয়ের জন্য বাঁচতে চায় হারুন অর রশীদ।
হারুন অর রশীদ হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচো ইউনিয়নের মনসুর আলী মুন্সী বাড়ির মৃত দুধ মিয়া মুন্সীর ছেলে।


গেলো বছর প্রথম অসুস্থ হলে গ্রামের পল্লী চিকিৎসকের পরামর্শ নেন। তারপর শারীরিক অবস্থার অবনতি হলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল এবং শেষ কুমিল্লা পপুলার হাসপাতালে চিকিৎসা নেয়। অর্থের অভাবে পরিপূর্ণ চিকিৎসা নিতে না পেরে পুরো পা হারাতে বসেছেন হারুন অর রশিদ। স্বামীর এই অবস্থা দেখে দুমড়ে দুমড়ে কাঁদছেন স্ত্রীও।
উন্নত চিকিৎসা পেলে হারুনুর রশিদ সুস্থ হওয়া সম্ভব। তবে সেক্ষেত্রে বিত্তবান ও প্রবাসীদের আর্থিক সহযোগিতা প্রয়োজন বলে জানান এলাকাবাসী।
আসুন মসজিদের নির্মাণ কাজের জন্য সহযোগিতা তুলতে ছুটে ছলা সেই হারুনুর রশিদের পাশে দাঁড়াই। আর্থিক সহযোগিতা করে মানবতার এক দৃষ্টান্ত রাখি সকলেই।








