আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যুব মজলিসের বিক্ষোভ মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৫, ২০২৫ | ৮:৩৭
Link Copied Successfully!

বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার আয়োজনে ২০১৩ সালে শাপলা চত্বর ও ২০২৪ সালে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ মে সোমবার বিকেলে চাঁদপুর শহরের শপথ চত্বর বাইতুল আমিন জামে মসজিদের সামনের মিছিল-পূর্বক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা তারেক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম। বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক ক্বারী শাহাদাত হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর পৌর শাখা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবু হুরাইরা, লক্ষ্মীপুর ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু ইউসুফ হামিদী।বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ২০১৩ সালে শাপলা চত্বরে নির্বিচারে আলেম-ওলামা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের হত্যা করেছে। ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছে। আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে গুম, খুন, হত্যা, লুটপাট চালিয়েছিল। কাজেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। ৫ আগস্টের পর স্বৈরাচার বিরোধী সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের মামলা প্রত্যাহার করা হচ্ছে। অথচ বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা কর্মীদের মামলা প্রত্যাহার করা হয়নি। অবিলম্বে এ সকল মামলা প্রত্যাহার করতে হবে।

বক্তারা বলেন, আওয়ামী লীগ এই দেশ থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে কথা বলা আলেম-উলামাদের নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাদের নেতারা বলেছিল আল্লামা মামুন হকসহ অসংখ্য আলেমকে তারা বাংলাদেশে থাকতে দিবে না। অথচ ছাত্র জনতার আন্দোলনে মুখে আওয়ামী লীগ ও তার দোসররা দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। তাদের নেতারা ভারত থেকে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে। তারা এখন গুজব লীগ ও জঙ্গি লীগের পরিণত হয়েছে।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, অন্তবর্তী কালীন সরকারের প্রধান বলেছেন আওয়ামী লীগ এ দশে রাজনীতি করবে কি না সেটি তাদের সিদ্ধান্ত। কিন্তু আমরা মনে করি আওয়ামী লীগ এ দেশের রাজনীতি করবে কিনা সে সিদ্ধান্ত এ দেশের জনগণ নিবে। ৫ আগস্ট এদেশের ছাত্র জনতা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে, আওয়ামী লীগ এদেশের আর রাজনীতি করতে পারবে না। কারণ এদেশের ইতিহাসে আর কোন স্বৈরশাসক অভ্যুত্থানের পর দেশ থেকে পালিয়ে যায়নি।

বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা যুব মজলিসের সহ-সভাপতি মাওলানা ফজলুল করিম, প্রচার বিভাগের সম্পাদক মাওলানা হামিম, সংগঠক বিভাগের সম্পাদক হাফেজ মোজাম্মেল হোসাইন, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা শাহিদুল ইসলাম, জেলা প্রকাশনা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, জেলা মজলিসে আমেলা সদস্য মাওলানা শরিফুল ইসলাম, মুফতি সাখাওয়াত হোসাইন, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ ইসমাইলসহ আরো অনেকে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শপথ চত্বর থেকে জোড়পুকুর পাড়, নতুন বাজার এবং ছাডয়াবানী মোড় হয়ে পুরো শহর পদদক্ষিণ শেষে হাসান আলী স্কু মাঠে গিয়ে শেষ হয়। সেখানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি হাফেজ নেয়ামত হোসাইন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা