চাঁদপুরে ‘সফল কর্মজীবন গড়া’ বিষয়ে সেমিনার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৪, ২০২৫ | ৮:৫৫
Link Copied Successfully!

গ্লোবাল এডুকেশন হাব এর আয়োজনে চাঁদপুরে ‘সফল কর্মজীবন গড়া’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ মে) দুপুরে শহরের হাজী মহসীন রোডস্থ রসুইঘর পার্টি সেন্টারে আয়োজিত সেমিনারে জেলার বিভিন্ন শিক্ষা
প্রতিষ্ঠানের উচ্চ মাধ্যমিক থেকে স্নাতক শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন গ্লোবাল এডুকেশন হাবের চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যে বলেন, শিক্ষা জীবন শেষে তোমরা কি ধরণের কর্মজীবন চাও তা আগ থেকেই নির্ধারণ করতে হবে। অধ্যয়নরত অবস্থায় সে লক্ষ্য নিয়ে শ্রেণিতেও ভাল ফলাফল অর্জন করতে হবে। কোন ব্যাক্তি যদি তার জীবন গড়ার জন্য পরিকল্পনা করে এবং সে পরিকল্পনায় এগিয়ে যায়, কোন বাঁধাই তাকে আটকাতে পারবে না।

তিনি বলেন, কোন কাজের পরিকল্পনা তৈরী মানে তারে কাজের অর্ধেক সম্পন্ন হওয়া। বাকী অর্ধেক বাস্তবে করতে হয়। আর সব সময় আমাদের লক্ষ্য থাকতে সবচাইতে উচ্চস্থানে পৌঁছানো। তাহলেই সফল হওয়া সম্ভব।

সংগঠনের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে ও সংগঠনের কাউন্সিলর রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন এমএইচ গ্লোবাল গ্রুপের সিইও গোলাম মোর্তজা।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর আদালতের আইন কর্মকর্তা অ্যাডভোকেট মো. শাহজাহান খান। স্বাগত বক্তব্য দেন গ্লোবাল এডুকেশন হাবের সিইও অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন। শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠক মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ হাসান ও মো. জাহিদুল ইসলাম।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা