হাজীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের মামলায় তিন আসামী কারাগারে

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৯, ২০২৫ | ৮:৪৬
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে গেল বছর ছাত্র-জনতার আন্দোলনের সময়ে ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাটের ঘটনায় থানায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামী শুক্কুর আলম শুভ (৪৫) ও সোহাগ আহম্মদ চমক (২৮) স্বেচ্ছায় আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। একই মামলায় আওয়ামী লীগে নেতা ও ইউপি সদস্য ফিরোজ আহমেদ হীরাকে ও জেলহাজতে পাঠানো হয়।

বুধবার (৯ এপ্রিল) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ আমলী আদালতের বিচারক মো. আরিফুর রহমান এই নির্দেশ দেন।

আসামী শুক্কুর আলম শুভ হাজীগঞ্জ পৌর এলাকার কাসারী এলাকার মৃত ফজলুল হকের ছেলে। তিনি হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি। অপর আসামী সোহাগ আহম্মদ চমক পৌর সভার ৩নম্বর ওয়ার্ড এলাকার আক্কাছ পাটওয়ারীর ছেলে। তিনি পৌর তরুন লীগের সাবেক সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানাগেছে, গেল বছর ৪ আগস্ট দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাজীগঞ্জ পূর্ব বাজারের মেসার্স মার্সেল (ইলেকট্রোল্যান্ড) নামক প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে। এর পরপরই তারা ভাঙচুর, লুটপাট ও প্রতিষ্ঠানের কর্মচারীদের ওপর হামলা চালায়, এতে প্রায় ১ কোটি ৫৮ লাখ ৭৬ হাজার ৭১০ টাকার ক্ষতি করে বলে মালিক দাবী করেন।

এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মো. মিজানুর রহমান সেলিম বাদী হয়ে ২০ আগস্ট হাজীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ৭৪ জন নামীয় ও ১০০-১৫০ জন অজ্ঞাতনামা আসামি ছিল। ওই মামলায় শুক্কুর আলম ১ নম্বর ও সোহাগ আহম্মদ ৫নম্বর আসামী।

এ সব তথ্য নিশ্চিত করেন আসামী পক্ষের আইনজীবী মো. সেফায়েত হোসেন তালুকদার।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ চাঁদপুরে মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় হাজীগঞ্জের মেহেদীর মৃত্যু অর্ধেকের বেশি ফেল, তবুও বাবুরহাট কলেজে আইসিটি পড়ান ইতিহাসের শিক্ষক চাঁদপুরে মোবাইল জুয়ার দেনা শোধ করতে নানীকে জবাই করে খুন করলো নাতি মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি পড়ালেখার মানোন্নয়নে রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা