চাঁদপুরে পানিতে ডুবে মা-ছেলে সহ তিন জনের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৯, ২০২৫ | ৫:১০
Link Copied Successfully!
চাঁদপুর সদরে পানিতে ডুবে যাওয়ার সময় ছেলেকে বাঁচাতে গিয়ে মা খাদিজা বেগম(২৮) ও ছেলে আবু বক্কর সিদ্দিকের মৃত্যু হয়েছে। একই দিন পানিতে ডুবে ২ বছর বয়সী শিশু মাকসুদা মৃত্যু হয়।
বুধবার (৯ এপ্রিল)  দুপুরে শহরের বাখরপুর ও দক্ষিণ বালিয়া গ্রামে পানিতে ডুবে পৃথক স্থানে মা-ছেলে সহ তিনজনের মৃত্যু হয়।
মৃত আবু বক্কর সিদ্দিকের মামা সুমন হোসেন জানান, আবু বক্কর সিদ্দিকীর মা খাদিজা বেগম কামরাঙ্গীরচর বাসা ভাড়া থাকেন। কিছুদিন আগে তার বাবা মারা গিয়েছেন। গত ২ দিন আগে বাবার কবর জেয়ারতের উদ্দেশ্যে চাঁদপুরে আসেন। আবু বক্কর সিদ্দিক গোসল করতে গিয়ে সাঁতার না জানার কারণে পানির নিচে তলিয়ে যায়। খাদিজা বেগম তাকে বাঁচাতে গেলে সেও পানিতে ডুবে যায়।
পরে চিৎকার শুনে স্থানীয়রা খাদিজা বেগম ও আবু বক্কর সিদ্দিককে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। তবে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
মৃত খাদিজা বেগম চাঁদপুর শহরের বাখরপুর গ্রামের মৃত মান্নান বেপারীর মেয়ে।
একই দিন দুপুরে পানিতে ডুবে শহরের দক্ষিণ বালিয়া সাবদী গ্রামের ফজলু সরকারের ২ বছর বয়সী শিশু মাকসুদার মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাকসুদা সকলের অগোচরে কখন যেন পানির নিচে তলিয়ে যায়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর না পেয়ে পুকুর পাড়ে গিয়ে ভাসমান অবস্থায় মাকসুদাকে দেখতে পায়।
মাকসুদার ফুফাতো ভাই সাব্বির হোসেন জানান, ভোরে ঘুম থেকে উঠে বাড়ির উঠোনেই ধানের কাজ করছিলাম। পাশাপাশি মাকসুদা কোলে নিয়ে আদর করি। প্রায় দু’ঘণ্টা কাজ করে ক্লান্ত হয়ে পড়ায় ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। হঠাৎ ডাক চিৎকার শুনে ঘুম ভেঙ্গে গেলে বাহিরে গিয়ে দেখি মাকসুদা পানি থেকে উঠিয়ে মাথায় নিয়ে পানি বের করার চেষ্টা চলছে।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ বেলাল জানান, এক ঘণ্টার ব্যবধানে হাসপাতালে পানিতে ডুবে যাওয়া তিনজন রোগীকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তারা মৃত্যুবরণ করেন। এই সময়টাতে শিশুরা বেশিরভাগ পানিতে ডুবেই মারা যান। সে ক্ষেত্রে পরিবারের লোকজনকে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন