বিশ্বসন্ত্রাসী ইসরায়েলকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে

-শেখ মুহাম্মদ জয়নাল আবদিন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ এপ্রিল ৭, ২০২৫ | ৯:০৩
Link Copied Successfully!
ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবদিন বলেছেন, বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল ফিলিস্তিনে যে নারকীয় তান্ডব চালাচ্ছে তা কোনোভাবেই সহ্য করার মতো নয়। সেখানে আমাদের মা-বোন ও শিশুদের আর্তচিৎকার আমাদের হৃদয়ে রক্তক্ষরণ করে প্রতিনিয়ত। ইসরায়েলের পণ্য বয়কটের মাধ্যমে আমাদেরকে ফিলিস্তিনবাসীর পক্ষাবলম্বন জানান দেয়ার সময় এসেছে। সময় এসেছে ইসরায়েলকে রুখে দেয়ার। আজ থেকে আমরা ইসরায়েলের কোনো পণ্য বিক্রি করবো না এবং খরিদও করবো না। বিশ্ববরেণ্য আলেম আল্লামা তাকী উসমানী ইসরায়েলি পণ্য হারাম ঘোষণা করেছে। অতএব হারাম মাল আমরা কেউ খরিদ করে আমারা মা-বোন ও শিশু বাচ্চাদের পেটে, পিঠে বিদ্ধ হওয়া গুলি ক্রয়ের সুযোগ   দেব না।
আজ সোমবার বাদ জোহর মজলুম গাঁজাবাসির আহ্বানে বিশ্বব্যাপী হরতালের সমর্থনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সংগঠনের জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি কেএম ইয়াসিন রাশেদসানীর পরিচালনায় বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সিনিয়র সহসভাপতি মাওলানা গাজী মুহাম্মদ হানিফ, জয়েন্ট সেক্রেটারি শহজামাল গাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুদ্দীন খান, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ শরিফুল্লাহ মজুমদার, বীর মুক্তিযোদ্ধা আলহাজ জামাল উদ্দীন মিয়াজী, ডা. বেলাল হোসাইন, মাওলানা আবদুল্লাহ আল মামুন, মাওলানা মজিবুর রহমান, হাফেজ শাহাদাত হোসাইন প্রধানীয়া, ডালিম চৌধুরী, শরিফ মৃধা, মাওলানা আনসার আহমাদ, মাওলানা আবুল বাশার, মুফতি ইমরান হোসাইন, ডিএম ফয়সাল প্রমুখ।
সভাপতির বক্তব্যে জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান বলেন, সময় এসেছে তামাম দুনিয়া থেকে ইসরায়েলকে নিশ্চিহ্ন করার। সময় এসেছে ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার। নেতিনিয়াহু ফিলিস্তিনে হামলা করে দম্ভোক্তি করে বলেছে “এই হামলাই শেষ নয়”। আমরা পরিস্কারভাবে বলতে চাই নেতানিয়াহু তোমার দিন শেষ হয়ে আসছে। আজ সারা দুনিয়াবাসি তোমার প্রতি যে ঘৃণা, ক্ষোভ ও থুথু নিক্ষেপ করেছে। সে ঘৃণা আর ক্ষোভের আগুনে তুমি ধ্বংস হয়ে যাবে। ইসরায়েলও ধ্বংস হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, অবিলম্বে  ফিলিস্তিন ও গাজায় বছরের পর বছর ধরে যে অমানবিক নির্মমতা চলছে তা মানবতার জন্য এক কলঙ্কময় অধ্যায়। বিগত কয়েকদিনে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে যার বেশিরভাগই শিশু ও নারী। এই দৃশ্য সহ্য করা যায় না। অবিলম্বে এ নারকীয় হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরবলীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
সমাবেশ শেষে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে বিশাল এক গণমিছিল স্টেডিয়াম রোড, মিশন রোড, ছায়াবানী মোড়, চিত্রলেখা মোড়, কুমিল্লা রোড হয়ে বিপণীবাগ এসে জেলা সভাপতির সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়া মোনাজাতের মাধ্যমে  শেষ হয়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন