মানবতার হাত ফাউন্ডেশন

দুই শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ৩০, ২০২৫ | ৭:১২
Link Copied Successfully!

ইসলামিক ও সামাজিক সংগঠন মানবতার হাত ফাউন্ডেশনের (এসএইচকে) পক্ষ থেকে চাঁদপুরে ২ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার  (৩০ মার্চ ) সকালে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষীপুর মডেল ইউনিয়নের খান বাড়িতে এ আয়োজন করা হয়। এ সময় এলাকার দুই শতাধিক অসহায়, অসচ্ছল ও দরিদ্র পরিবারকে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। উপহারের প্রতিটি প্যাকেটে ছিলো, পোলার চাল, ডাল, তেল, চিনি, দুধ, সেমাই, কিসমি, আলু, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যপন্য।

ঈদ উপহার বিতরণ কার্যক্রমের সার্বিক তত্বাবধানে ছিলেন ইসলামিক ও সামাজিক সংগঠন মানবতার হাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং বিশিষ্ট সমাজ সেবক মো. শাহাদাত হোসেন খান।

একই সাথে লক্ষীপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনদের বিশেষ ঈদ উপহার (নগদ অর্থ) প্রদান করা হয়। ঈদ সামগ্রী বিতরণপূর্বক সংগঠনের সকল সদস্য, তাদের পরিবারসহ দেশবাসীর উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও অত্র এলাকার সকল কবরবাসীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা বিলাল হোসেন।

বিজ্ঞাপন

মানবতার হাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং বিশিষ্ট সমাজ সেবক মো. শাহাদাত হোসেন খান বলেন, ছোট বেলা থেকেই আমি দেশ এবং মানবতার কল্যাণে কাজ করার স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন থেকেই মানবতার হাত ফাউন্ডেশন গড়ে তুলেছি। এই সংগঠনের উদ্যোগে আমরা অসহায় অসচ্ছল দরিদ্র মানুষের জন্য কাজ করি‌। গত কয়েক বছর ধরে আমরা এই এলাকার সুবিধা বঞ্চিত মানুষদের খাদ্য ও অর্থ সহায়তা দিচ্ছি। এছাড়াও গরীব মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদানসহ যেকোনো দুর্যোগে তাদের পাশে থেকেছি।
মো. শাহাদাত হোসেন খান বলেন, এসব মানিক কাজে সংগঠনের সদস্যদের পাশাপাশি আমার পরিবারের সদস্য, প্রতিবেশী, আত্মীয়-স্বজন এবং ব্যবসায়ী বন্ধুরা সহযোগিতা করছেন। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেইসাথে সকলের কাছে দোয়া কামনা করছি, যাতে করে আমরা আগামীতেও মানবতার হাত ফাউন্ডেশনের পক্ষ থেকে আরো বেশি মানুষের পাশে দাঁড়াতে পারি।
ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে এলাকার মুরব্বি মোঃ বাচ্চু খান, মোঃ ফারুক খান, মোঃ মিজান খান, মোঃ মাসুদ খান, জুলফিকার উকিল, মোঃ মুজিবুর রহমান খান, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আরিফ হোসেন, মাওলানা ইয়াসিন আরাফাত, মাওলানা খাজা আহম্মদ, হাবিবুর রহমানসহ ইউনিয়নের আলেম-ওলামা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব