নতুন টেকনিক ব্যবহার করে আগামী সংসদ নির্বাচনে তরুণরা নির্বাচিত হবে: নাসীরুদ্দীন পাটোয়ারী

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ২৬, ২০২৫ | ৮:০২
Link Copied Successfully!
আগামী জাতীয় সংসদ নির্বাচনে এক দুরন্ত এবং নতুন টেকনিক ব্যবহার করে ৫৩ বছরের রাজনৈতিক বন্দোবস্ত ছিল, তা পরাজিত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার চাঁদপুরের শাহরাস্তি কালীবাড়ী প্রাঙ্গণে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী ৭ মাসে মানুষ দেখে ফেলেছে কার পকেটে দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাসী ও চাঁদাবাজির কত টাকা ঢুকেছে। আর তাই তরুণদের আগামী ইলেকশান হবে এসব দুর্নীতি, টেন্ডারবাজি, সন্ত্রাসবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে।
তিনি আরো বলেন, বিশ্বাস রাখুন নির্বাচনে তরুণরা পার্লামেন্টে যাবেই যাবে। তরুণদের চোখ এখন পার্লামেন্টের দিকে। এই পার্লামেন্টে যাওয়ার পথে কোনো পক্ষ, গোষ্ঠী বা দল যদি বাধা সৃষ্টি করে তরুণরা তাদের নিজের রক্ত দিয়ে হলেও সেই পার্লামেন্টের পথে অগ্রসর হবে।
এসময় তিনি আরো বলেন, আগামী ইলেকশনে জাতীয় নাগরিক পার্টি মসজিদের ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মনোনয়ন দিবে। যারা এতদিন আর্থিক সংকটের কারণে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেননি।
অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক মাহবুব আলম, যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মিরাজ মিয়াসহ জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা