চাঁদপুর শহরে ৮ এপ্রিল থেকে দিনে সিএনজি প্রবেশ নিষেধ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৭, ২০২৫ | ৮:২৮
Link Copied Successfully!

চাঁদপুরে যানজট নিরসনে আগামী ৮ এপ্রিল থেকে দিনে শহরে সিএনজিচালিত অটোরিকশা প্রবেশ করতে পারবে না। বিশেষ কারণ (রোগী বহনকারী) ছাড়া কোনো সিএনজিচালিত অটোরিকশা শহরে চলবে না। দিনের বেলা শহরে কোনো লরি বা ট্রাক প্রবেশ করবে না। তবে রাত ৮টার পরে সিএনজিচালিত অটোরিকশা শহরে প্রবেশ করতে পারবে। ৮ এপ্রিল থেকে আমাদের এ নিয়ম চালু হবে। একই তারিখ থেকে লাল রঙের ব্যাটারিচালিত অটোরিকশা চলবে শহরে।

সোমবার (১৭ মার্চ) দুপুরে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে পৌরসভার যানজট নিরসনে সংক্রান্ত সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলা প্রশাসক বলেন, ‘জনগণের স্বার্থে যানবাহন চলাচলে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি। জনগণের স্বার্থ দেখা আমার দায়িত্ব। আমরা আমাদের সিদ্ধান্তে অটল আছি। আমরা নাগরিক সুবিধা নিশ্চিত করতে চাই। আমাদের শহরকে বাঁচাতে হলে আমাদের কিছু করতে হবে।’

বিজ্ঞাপন

অটোরিকশা চলাচলে বাধানিষেধ আরোপের যৌক্তিকতা তুলে ধরে ডিসি বলেন, ‘এতে শহরে ব্যাটারিচালিত অটোচালকদের আয় বেড়ে যাবে। কারণ এখন একটি অটোতেও পুরো যাত্রী চলাচল করে না। তার ওপরে যানজটে বসে সময়ও নষ্ট হয়। যখন এ সিদ্ধান্ত নেওয়া হবে, তখন ব্যাটারিচালিত অটোরিকশা কম থাকবে, যাত্রী বেশি পাবে। যানজটও কমে যাবে।’

স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাস ও অর্থ) লুৎফুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন