মেঘনায় জাটকা শিকার করায় তিন জেলের অর্থদন্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৩, ২০২৫ | ৭:৩০
Link Copied Successfully!
চাঁদপুর মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় জাটকা শিকার করার দায়ে আটক ৩ জেলেকে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ মার্চ) দিনগত রাতে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার ও নাহিদ ইকবাল।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে এসব তথ্য নিশ্চিত করেন অভিযান অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেন, বুধবার বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত সদর উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রম এলাকার হরিণা ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাটকা ধরা অবস্থায় ৩ জেলেকে হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের সাথে থাকা ৫ হাজার মিটার কারেন্টজাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

তিনি আরো বলেন, জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে এবং মাছ ধরার নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ মতলব দক্ষিণে শারদীয় দূর্গাপূজা উদ্যাপনকল্পে মতবিনিময় সভা চাঁদপুরের আল-আমিন একাডেমির এডহক কমিটি বাতিলের দাবিতে অভিভাবকদের মানববন্ধন