একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি : হাসনাত আব্দুল্লাহ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ২০, ২০২৫ | ৫:৩৫
Link Copied Successfully!

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গত ১৬ বছরের সব ঝড়-ঝঞ্ঝা আর গ্লানি মুছে দিয়ে এই নতুন প্রজন্মের হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা থামবো না। আমরা আমাদের স্বপ্ন পূরণ করবোই। আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার রেয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যাপী দেবিদ্বার স্টুডেন্ট ফেস্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের সবচেয়ে দুর্ভাগ্যের একটি বিষয় হলো অনেক শিক্ষার্থী এসএসসি পাস করার পর বিদেশে চলে যায়, আর মেয়ে শিক্ষার্থীদের বিয়ে দিয়ে দেয়, এটি খুবই দুঃখজনক। আমি বলব আপনারা স্বপ্নটাকে বড় করে দেখুন, ওই স্বপ্নে পৌঁছে দেওয়া পর্যন্ত আমরা সহযোগিতা করবো।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখতে হবে আকাশ ছোঁয়ার স্বপ্ন। যে স্বপ্নে তোমাকে ঘুমাতে দেবে না। অভিভাবকদের বলছি, আপনারা আপনাদের সন্তানদের এ মেলায় নিয়ে আসুন। সবগুলো স্টল ঘুরিয়ে দেখান। মেলা থেকে বের হওয়ার পর জিজ্ঞাসা করুন আপনার সন্তান এই ফেস্ট থেকে কী শেখতে পেরেছে।

অনুষ্ঠানে দেশবরেণ্য কণ্ঠশিল্পী আসিফ আকবরসহ অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব