আকবর খান রনোর শেষ বিদায়ে ভারাক্রান্ত রাজনৈতিক অঙ্গন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ১৩, ২০২৪ | ৫:৩৭
Link Copied Successfully!

প্রগতিশীল রাজনীতিক হায়দার আকবর খান রনোর শেষ বিদায়ে ভারাক্রান্ত রাজনৈতিক অঙ্গন। তাঁর চলে যাওয়ার শূন্যতা ভাবায়- কাঁদায়। তবে স্বাধীনতার এতো বছর পরেও রাজনৈতিক বিভেদ নিয়ে হতাশ অনেক নেতা। মহান মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়নের কথাও বলেন তারা।

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রনোকে রাষ্ট্রীয় সম্মাননা গার্ড অব অনার দেয়া হয়। এ সময় তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর যোদ্ধারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি’র উপদেষ্টা হায়দার আকবর খান রনোর প্রতি এ সময় শ্রদ্ধা জানান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক- সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ।

বিজ্ঞাপন

হায়দার আকবর খান রনোর প্রতি শ্রদ্ধা জানাতে দেশব্যাপী শোক পালন করছে সিপিবি। মার্ক্সতাত্ত্বিক এই নেতা পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক হিসেবে ভূমিকা ও মহান মুক্তিযুদ্ধে অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন রাজনীতিবিদরা।

এর আগে, সোমবার (১৩ মে) সকালে পল্টনের মুক্তি ভবনে কমরেড হায়দার আকবর খান রনোর মরদেহ নেয়া হয়। সেখানে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি সিপিবি’র পক্ষ থেকে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে শোক র‍্যালি করে মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। গত শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন হায়দার আকবর খান রনো।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
অটোরিকশার ওপর উঠে গেল বাস, একসঙ্গে ঝরল ৭ প্রাণ হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু তুরস্কে খনি ধস, নিহত ৫ কির্ত্তনখোলায় মারধর করে সিএনজি চালকের কিস্তির টাকা লুট ৩ ঘণ্টার মধ্যে পরিবারের কাছে ফিরল হারানো শিশু মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী