
চাঁদপুর-লাকসাম রেলপথে নেমেছে ১৩০ জন আনসার
Link Copied Successfully!


নাশকতা ঠেকাতে চাঁদপুর-লাকসাম রেলপথে ১৩০ জন আনসার সদস্য টহল শুরু করেছে। শুক্রবার রাতে চাঁদপুর বড় স্টেশন কয়েকজন আনসার ও রেল পুলিশকে টহল দিতে দেখা যায়।
রেলপথ ছাড়াও চাঁদপুর বড় স্টেশনে রাতে অবস্থান নেয়া মেঘনা এক্সপ্রেসটি পাহারায় নিয়োজিত থাকছেন আনসার বাহিনীর একটি দল।
চাঁদপুর-লাকসাম রেলপথে দিনের বেলায় সাগরিকা ট্রেনটি চলাচল করে।


এই দুটো ট্রেন ও যাত্রীদের নিরাপত্তায় আনসার সদস্য ছাড়াও চাঁদপুর রেলওয়ে পুলিশের ৩০ সদস্য কাজ করছেন। যাতে কোন নাশকতাকারী রেলপথ ও ট্রেনে অগ্নিসংযোগসহ অন্য কোন হামলা না করতে পারে, সেজন্য এই টিম গঠন করা হয়েছে বলে জানান চাঁদপুর রেল স্টেশন মাষ্টার।

























