প্রাইভেটকারে মাদক পাচারকালে রবিউল আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৩, ২০২৩ | ৮:২৯
Link Copied Successfully!
চাঁদপুরে প্রাইভেটকার করে ২০ কেজি গাঁজা পাচারকালে রবিউল হাসান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে হরিনা ফেরিঘাট এলাকায় জাহিদ হোটেলের সামনে থেকে ঢাকা মেট্রো-গ ২৮-৩০১২ নামে করোলা এক্সিও নামে একটি প্রাইভেটকারে রাখা ২০ কেজি গাঁজাসহ হাসানকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী রবিউল হাসান কুমিল্লা সদর দক্ষিণ ১৭ নং ওয়ার্ড লালমাই এলাকার আব্দুল জলিলের ছেলে।
থানা সূত্রে জানা যায়, চাঁদপুর সদর মডেল থানার এএসআই শহীদুল্লাহ ও হেলাল গোপনসূত্রের ভিত্তিতে হরিনা ফেরীঘাট অভিযান পরিচালনা করে। এ সময় প্রাইভেটকারের পিছনের ডালা খুলে ভিতরে বস্তা বোঝাই ২০ কেজি গাঁজা উদ্ধার করে।
আটক ব্যক্তির সাথে আরেকজন মাদক ব্যবসায়ী ছিল সে পুলিশের উপস্থিতি টের পেয়ে পূর্বেই গাড়ি থেকে নেমে পালিয়ে যায়।
এ ব্যাপারে চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ মুহসীন আলম জানান,পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম স্যারের নির্দেশে চাঁদপুর সদর মডেল থানার মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে। আটক রবিউল হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা