জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা বিকেলে

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২৭, ২০২৩ | ১১:০০
Link Copied Successfully!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকে লড়তে সোমবার (২৭ নভেম্বর) বিকেলে চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করবে জাতীয় পার্টি।

 রোববার (২৬ নভেম্বর) রাতে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এই তথ্য জানিয়েছেন।

 

তিনি জানান, সোমবার বিকেলে ৪টায় দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

 

এর আগে গত বৃহস্পতিবার দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু আশাবাদ ব্যক্ত করেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। কেন্দ্রে যদি ভোটার আসতে পারে, তাহলে তার দল ৩০০ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে।

 

বিজ্ঞাপন

তিনি বলেন, জাতীয় পার্টি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। পার্টি এখন অনেক বেশি ঐক্যবদ্ধ। দলে দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই।

 

নির্বাচনকে ঘিরে গত ২০ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাতীয় পার্টি। দলটির মনোনয়নপত্র বিক্রি চলে ২৪ নভেম্বর পর্যন্ত। এই সময়ে ১ হাজার ৭৫২ জন জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম কিনেছেন। এর মধ্যে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ তিনটি মনোনয়নপত্র চেয়েছেন বলে জানিয়েছেন জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু।

 

অন্যদিকে, ঢাকা-১৭ ও রংপুর-৩ আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আর প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ছেলে রাহগির আল মাহি এরশাদ (সাদ এরশাদ) রোববার পর্যন্ত মনোনয়নপত্র নেননি।

H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব