৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৮, ২০২৩ | ৫:২৩
Link Copied Successfully!

ব্যবসায়ী সিন্ডিকেটের থাবায় লাগামহীন আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপণ্যের বাজার। এতে সীমাহীন কষ্টে আছেন দরিদ্র মানুষেরা।এ অবস্থায় সরকারি বিপণন সংস্থা টিসিবি জানিয়েছে, সোমবার থেকে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে তারা।

এতে বলা হয়, কার্ডধারী এক কোটি দরিদ্র পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকি মূল্যে দুই কেজি করে পেঁয়াজ বিক্রি করবে টিসিবি।

টিসিবি জানায়, গত কয়েক বছরের মতো লিন পিরিয়ড (দেশে পেঁয়াজ স্বল্পতা) বিবেচনায় আগামীকাল সোমবার থে‌কে পর্যায়ক্রমে ঢাকা মহানগরির কার্ডধারী ভোক্তার কাছে পেঁয়াজ বিক্রয় করা হবে। প্রতি কেজি পেঁয়াজের ভোক্তাপর্যায় মূল্য ৩৫ টাকা।

বিজ্ঞাপন

তবে এই পেঁয়াজ দেশে আসার পর সরবরাহ করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

টিসিবি সং‌শ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি মাস থেকেই চাল, ডাল ও তেলের সঙ্গে পেঁয়াজ পাবেন ভোক্তারা। এর বাইরে ঢাকায় খোলাবাজারে ট্রাকের মাধ্যমেও পেঁয়াজ বিক্রির পরিকল্পনা আছে সংস্থাটির।

বর্তমা‌নে রাজধানীতে প্র‌তি‌ কে‌জি দে‌শি পেঁয়াজ ৯০ থে‌কে ১০০ টাকা আর আমদা‌নি পেঁয়াজ বি‌ক্রি হ‌চ্ছে ৭০ থে‌কে ৭৫ টাকা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব