তরপুরচন্ডী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মারুফ সেক্রেটারী আহসান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ৯, ২০২৩ | ১১:২৬
Link Copied Successfully!
তরপুরচন্ডী ইউনিয়ন ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন। -- পপুলার বিডিনিউজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ তরপুরচন্ডী ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জুন) বিকেলে তরপুরচন্ডী ৬৫ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মোহাম্মদ জয়নাল আবেদিন।
তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সামাজিক ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্য এদেশের মানুষকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে হবে।
তিনি বলেন, আমরা গণমানুষের অধিকার আদায়ে কাজ করি। দুর্নীতিবাজ লুটেরাদের হটিয়ে রাজনীতিতে গুণগত পরিবর্তন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সহ প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক এইচ.এম নিজাম, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির আহমেদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা নুরে আলম।
তরপুরচন্ডী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ আবদুল কুদ্দুছ খানের সভাপতিত্বে ও সেক্রেটারী আহসান হাবিবের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ইউনিয়ন ইসলামী আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা হুমায়ুন কবির, সহ-সভাপতি মারুফ সর্দার, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরহাদ হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, অর্থ সম্পাদক মাওলানা রমিজ উদ্দিন প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব