মারা গেছেন অভিনেতা শরৎ বাবু

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মে ২২, ২০২৩ | ৬:৫৬
Link Copied Successfully!

তামিল এবং তেলেগু সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা-পরিচালক শরৎ বাবু মারা গেছেন।

সোমবার (২২ মে) ৭১ বছর বয়সে হায়দরাবাদের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। প্রবীণ এই অভিনেতা তার ক্যারিয়ারে ২০০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকপ্রকাশ করেছেন তার সহকর্মী ও ভক্তরা।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, চলতি মাসের শুরু থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন জনপ্রিয় অভিনেতা শরৎ বাবু। ৩ মে তার মৃত্যুর গুজব সামাজিক যোগাযোগামাধ্যমে ছড়িয়ে পড়েছিল। ভক্ত এবং সেলিব্রিটিরা যখন সমবেদনা জানাতে শুরু করেছিলেন, তখন তার পরিবার এই মৃত্যুর গুজবকে অস্বীকার করেছিল। এবং বলেছিল যে তিনি সুস্থ হয়ে উঠছেন ধীরে ধীরে।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে তার অবস্থা স্থিতিশীল হচ্ছিল এবং ভালোর দিকেই যাচ্ছিল শারীরিক পরিস্থিতি। তারপরেই হঠাৎই অঘটন। প্রতিভাবান এই অভিনেতার মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে তামিল এবং তেলেগু ইন্ডাস্ট্রিতে।

প্রসঙ্গত, ১৯৭৩ সালে একটি তেলেগু সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন শরৎ বাবু। পরবর্তীতে কমল হাসান অভিনীত এবং কে বালাচান্দর পরিচালিত তামিল সিনেমা ‘নিজহাল নিজামগিরাধু’-এর মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন। তাকে সর্বশেষ দেখা গিয়েছিল তামিল ভাষায় এই বছরের শুরুর দিকে ববি সিমহা অভিনীত ‘বসন্ত মুল্লাই’ সিনেমায়।

দক্ষিণ ভারতে এই অভিনেতার ভক্তের সংখ্যা প্রচুর। একটা টানা সময় মানুষকে মনোরঞ্জন দিয়ে এসেছেন শরৎ বাবু। পরবর্তীকালে পরিচালনার সঙ্গেও নিজেকে যুক্ত করেছিলেন। দক্ষিণের টিভি ইন্ডাস্ট্রিতেও ব্যাপকভাবে কাজ করেছেন। হিন্দি সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি।

বিজ্ঞাপন

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব