মতলব উত্তরে সরকারি হাসপাতালের ডিউটি ফাঁকি দিয়ে নিজস্ব ক্লিনিকে ডেন্টাল টেকনোলজিস্ট

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৪, ২০২৩ | ৫:৪৯
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলা সরকারি হাসপাতালের ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট ক্লিনিকে দায়িত্ব পালনের অভিযোগ উঠেছে মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে।

সে মতলব উত্তর স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি চাকুরি করে। কিন্তু ডিউটি করে না। সে টাংগাইলের ঘাটাইলের কমফোর্ট হসপিটাল ও রেলা ডেন্টাল কেয়ারের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন বলেও অভিযোগ রয়েছে।

দীর্ঘদিন ধরে সে দায়িত্বে অবহেলা করছেন। যে কারণে স্থানীয়রা দাঁতের সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা করাতে পারেন না। রেজাউল ইসলামকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৮ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দায়িত্ব পালন করার নিয়ম থাকলেও রেজাউল নিয়মের তোয়াক্কা করেন না।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দাঁতের চিকিৎসা করাতে আসা জয়া মজুমদার বলেন, ইতিপূর্বে দুইবার দাঁতের সমস্যা নিয়ে হাসপাতালে এসেও রেজাউল ডাক্তারকে পাইনি। যে কারণে বেশি টাকা খরচ করে বাইরে থেকে দাঁতের ডাক্তার দেখাতে হয়েছে আমাকে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল বলেন, দায়িত্ব অবহেলার কারণে রেজাউল ইসলামকে শোকজ করা হয়েছে। তারপরও তিনি অফিসে আসেন না। তার বিরুদ্ধে সিভিল সার্জন কার্যালয়ে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযুক্ত রেজাউল ইসলামের কাছে তার বক্তব্য জানার জন্য একাধিকবার ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব