গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৮, ২০২৩ | ১১:০০
Link Copied Successfully!

পাঠ্যপুস্তক না খুলে দেখেই সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গুজবে কান না দেওয়ার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার দুপুরে কেরানীগঞ্জের কোনাখোলা এলাকায় আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড নামের একটি রিসোর্টে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আপনারা যারা আমার মন্ত্রণালয়ের আছেন, তারাও সবাই বইটা খুলে দেখেন নাই। যা যা এদিক-সেদিক শুনছেন, সবাই ফিসফিস করে আশপাশের আত্মীয়স্বজন সবাইকে জিজ্ঞেস করেন, আসলেই কি এটা লিখছে, এটাতো ভালো কাজ হয় নাই! বলেন কিনা?  আসলে বইটা কেউ খুলে দেখেন নাই। অথচ বইটা দেখা সবচেয়ে সোজা। বাড়ির আশপাশে স্কুল আছে, আপনাদের সন্তানরা সেখানে পড়াশুনা করছে, আপনারা সেখানে গিয়ে দেখুন। তাছাড়া মোবাইলে ইন্টানেটের মাধ্যমে এনসিটিবির ওয়েবসাইটে গেলেই বই পাবেন, বইয়ের পুরোটা আছে। একটু খুলে দেখে নেবেন, যেই যেই পাতায় যেসব ভুল আছে বলতেছে, আদৌ তা আছে কিনা? খুঁজে দেখবেন।

বিজ্ঞাপন

দীপু মনি বলেন, আমি মনে করি একজন ঈমানদার মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব সত্যতা যাচাই করে তারপরে সিদ্ধান্ত নেওয়া। অতএব গুজবে কান দেবেন না। চিলে কান নিয়ে গেছে শুনেই চিলের পিছে দৌড়াবেন না। আগে কানে হাত দিয়ে দেখুন কান আছে কি না।

শিক্ষামন্ত্রী দীপু আরও বলেন, ভুল হয়ে থাকলে স্বীকার করে নেব। আমরা যারা কাজের সঙ্গে যুক্ত ছিলাম তারা কেউ ফেরেশতা নই, সবাই মানুষ। আমরা সতর্কতার সঙ্গে কাজ করেছি, তবুও ভুল হতে পারে। মানুষ মাত্রই ভুল হতে পারে। ভুল হলে সংশোধন করব, কিন্তু যা বলা হচ্ছে তা সবগুলোই মিথ্যা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (উন্নয়ন শাখা) বেলায়েত হোসেন তালুকদার, কেরানীগঞ্জ দক্ষিণ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আমেনা মারজান, কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ঈসমাইল হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

সূত্রঃ যুগান্তর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব