ফেন্সিডিলের চালানসহ পাগলা সোহেল আটক 

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ১২, ২০২২ | ১১:১৭
Link Copied Successfully!
চাঁদপুরের চিহ্নিত মাদক কারবারি সোহেল প্রকাশ পাগলা সোহেল অবশেষে ফেনসিডিলের চালানসহ আটক করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে পাঁচটায় জেলা শহরের সিলন্দিয়া এলাকায় নিজ বাড়ি থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে পাগলা সোহেলকে আটক করে।
ওইসময় তার বসতঘর থেকে তিন শ ৪০ বোতল ভারতের তৈরি ফেনসিডিল জব্দ করা হয়।
চাঁদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন জানান, বিপুল পরিমাণ ফেনসিডিলের চালান মজুদ আছে পাগলা সোহেলের কাছে। গোপনে এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় চিহ্নিত এই মাদক কারবারির বসতঘরে তল্লাশি চালিয়ে ভারতের তৈরি তিন শ ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকতা আরো জানান, সোহেল প্রকাশ পাগলা সোহেল- পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক কারবারি। তার বিরুদ্ধে এক ডজনেরও বেশি মামলা রয়েছে।
এদিকে, ফেনসিডিলের চালনাসহ আটক পাগলা সোহেলের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব