প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝির আয়োজনে দোয়া ও ঈফতার মাহফিল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ এপ্রিল ২৬, ২০২২ | ৯:২৯
Link Copied Successfully!

চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝির আয়োজনে কোরানের হাফেজদের সাথে নিয়ে দোয়া ও ঈফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল মঙ্গলবার বাদ আসর চাঁদপুর শহরের পুরাণবাজার মোহাম্মদীয়া আরাবিয়া কওমী মাদ্রাসায় এই দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।

ইফতার পূর্বক দোয়া মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদীয়া হাফেজিয়া মাদ্রাসায় মোহতামিম মাওলানা ফরিদ আহমেদ।

দোয়া ও মোনাজাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়াও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি, ছাত্রলীগের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ভাষাবীর এমএ ওয়াদুদ পাটোয়ারী, চাঁদপুর ফরিদগঞ্জের সাবেক এমপি অ্যাড. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আ. মালেক ভুইয়াসহ আওয়ামী পরিবারের সকল প্রয়াত নেতাদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

বিজ্ঞাপন

পাশাপাশি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রার্থনা করা হয়।

এর আগে মধ্যশ্রীরামদি কবরস্থানে সমাহিত মোহাম্মদ আলী মাঝির পিতা মরহুম হাজী আব্দুল করিম মাঝির কবর জেয়ারত করা হয়। এসময় কবরবাসীসহ তাঁর সকল প্রয়াত আত্মীয় স্বজনের রুহের মাগফেরাত কামনা করা হয়।

এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকার্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব