নারীর অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন দৃষ্টিভঙ্গির পরিবর্তন: অঞ্জনা খান মজলিশ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৮, ২০২২ | ৯:৪৫
Link Copied Successfully!

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৮ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের নারী দিবসের প্রতিপদ্য বিষয় ছিলো ‘টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য’।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, বর্তমান সময়টা নারীর ক্ষমতায়নের যুগ। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় আমাদের দেশেও নারীরা তাদের নিজের যোগ্যতায় সকল ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রার মূল মন্ত্র হলো নারী জাগরণ।

জেলা প্রশাসক বলেন, একটি দেশকে উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হলে নারী পুরুষ সমান তালে এগিয়ে যেতে হবে। তা না হলে টেকশই উন্নয়ন সম্ভব হবে না। আমাদের মহান সংবিধানে নারীর অধিকার সমুন্নত করা হয়েছে। নারীর অধিকার সুরক্ষা করা জন্য রাষ্ট্রযন্ত্র তার ব্যবস্থা করছে। তবে, বলবো আইন করে কখনোই নারীর অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব না। দরকার আমাদের মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। নারীরা এগিয়ে যাওয়ার পদে প্রধান অন্তারায় সহিংতা। ইসলাম ধর্মেও নারীদের অধিকার গুরুত্ব সহকারে দেখা হয়েছে।

বিজ্ঞাপন

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী, জেলা মহিলা সংস্থা ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান প্রমূখ।

পরে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা বেগমের সঞ্চালনায় আলোচনা সভা শেষে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব