আগুনে মুর্হূতেই শেষ ৫০ বছরের সাজানো সংসার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ৬, ২০২২ | ৬:১১
Link Copied Successfully!

নাটোরের গুরুদাসপুরের আগুনে পুড়ে শেষ হলো ৫০ বছরের সাজানো সংসার। রোববার দুপুরের দিকে উপজেলার ধানুরা গ্রামের আবুল কালামের বাড়িতে আগুন লেগে মুহূর্তেই তার বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে বনপাড়া ফায়ার সার্ভিসের ১টি ইউনিটসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।  এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত পরিবার।

বাড়ির মালিক আবুল কালাম বলেন, হঠাৎ করে বাড়িতে আগুন লেগে মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেল আমার তিলে তিলে গড়ে তোলা ৫০ বছরের সাজানো সংসার। আগুনে তার ঘরে থাকা নগদ ২ লাখ ৪০ হাজার টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আকরামুল হাসান বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত করে ক্ষতির পরিমাণ নিরূপণ ও আগুনের সূত্রপাত নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

পরে ঘটনাস্থলে গিয়ে চাপিলা ইউপি চেয়ারম্যান মো. মাহাবুবুর রহমান ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন।

সূত্র: যুগান্তর

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব