চাঁদপুরের দৃষ্টিপ্রতিবন্ধি পলাশও এইচএসসি পাশ করেছে

Default User
আশিক বিন রহিম
আপডেটঃ ফেব্রুয়ারি ১৯, ২০২২ | ১২:৩৭
Link Copied Successfully!

চাঁদপুর পুরানবাজার ডিগ্রী কলেজের মেধাবী শিক্ষার্থী পলাশ একজন দৃষ্টিপ্রতিবন্ধি। ক্ষয়িষ্ণু চোখের দৃষ্টিতে এখন আর কোন কিছুই স্পষ্ট দেখতে পায় না। ফলে এবছর এবছর সে এইচএসসি পরীক্ষা দিয়েছে ১০ শ্রেণী পড়ুয়া একজন শ্রুতি লেখকের সহযোগীতা নিয়ে।

গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত এইচএসসি পরীক্ষায় ফলাফলে হাতে পেয়ে কেঁদেছে দৃষ্টিপ্রতিবন্ধি অদম্য পলাশ। হয়তো কেঁদেছে তার হতদরিদ্র পরিবারও। কারণ এইসএসসি পরীক্ষায় পাশ করলেও ক্ষয়িষ্ণু দৃষ্টির কারনে পলাশ নিজের সেই কাঙ্খিত ফলাফল স্পষ্ট দেখতে পাচ্ছে না।

বাদাম বিক্রেতা পিতার দৃষ্টিপ্রতিবন্ধি হতভাগা ছেলাটা হয়তো জিপিএ ফাইফ পায়নি। তবে ভালো ফলাফলের ধারাবাহিতা ধরে রেখেছে। তবে এখন আর জিপিএ ফাইভ বা ভালো চাকরি নয়, তার এখন বেশি প্রয়োজন চোখের ভালো চিকিৎসার। কারন টাকার অভাবে চোখের চিকিৎসা করতে না পারলে পলাশকে সারাজীবনের জন্যে অন্ধত্বকে বরণ করে নিতে হবে।

বিজ্ঞাপন

এবছ পা দিয়ে লিখে জিপিএ ফাইভ পাওয় একজন ছাত্রীকে ফোন করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় শিক্ষামন্ত্রী। এমন বিরল চিন্তা এবং অনুপ্রেরণার জন্য তারা দু’জনই প্রশংসায় ভাসছেন। আমি বিশ্বাস করি চাঁদপুরের দৃষ্টিপ্রতিবন্ধি পলাশের এইচএসসি পাশের সংবাদটি জানতে পারলে পলাশ তাঁদের দু’জনের ফোনকল পেত।

আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ রইলো, দয়া করে আপনারা দৃষ্টিপ্রতিবন্ধি হতভাগা পলাশের দিকে একটু নজর দিন। আপনাদের সামান্য দৃষ্টি বা সহযোগীতায় পলাশ হয়তো তার চোখের দৃষ্টি ফিরে পেতে পারে। পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি একই অনুরোধ রইলো।

উল্লেখ : মেঘনার ভাঙনে বসতভিটে হারানো পলাশ চাঁদপুর শহরের নতুন বাজার ঘোষপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। পিতা শ্যামল দে পেশায় একজন বাদাম বিক্রেতা। জন্ম থেকে বামচোখে সমস্যা থাকা পলাশ নিজে নিজেই পরিক্ষায় খাতায় লিখে পিএসসি/জেএসসি ও এসএসসি পাশ করেছেন। করোনায় কামাই রোজগার কমে যাওয়ায় চিকিৎসার অভিবে পলাশের বাম চোখের সাথে সাথে ডান চোখে দৃষ্টিও ক্ষয়িষ্ণু হতে চলেছে।

বিজ্ঞাপন

ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, তার চোখের দৃষ্টি ফিরে পেতে উন্নত চিকিৎসার প্রয়োজন।

পলাশকে সহায়তা পাঠাতে পারেন (তার নিজের) ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ নাম্বারে। ডাচবাংলা ব্যাংক 24215111574 || নগদ ও বিকাশ নাম্বার (পার্সনাল) 01638510050।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব