ই-কমার্স ব্যবসার জন্য চালু হলো নিবন্ধন ব্যবস্থা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৭, ২০২২ | ১১:৩৮
Link Copied Successfully!

ই-কমার্স খাতের ব্যবসায়ীদের জন্য চালু হলো ডিজিটাল বিজনেস আইডেন্টিটিফিকেশন (ডিবিআইডি) ব্যবস্থা।

এখন থেকে ওয়েবসাইট, ফেসবুক পেজ, অ্যাপসসহ সব ধরনের অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে এই ব্যবস্থায় নিবন্ধন নিতে হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার ডিজিটাল কমার্স ব্যবসার সার্বিক পর্যালোচনার জন্য আয়োজিত জরুরি আন্তঃমন্ত্রণালয় সভাশেষে এ ব্যবস্থার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বিজ্ঞাপন

এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১১টি প্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়া হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, কয়েকটি প্রতিষ্ঠান প্রতারণা করলেও এ খাতে হাজার হাজার প্রতিষ্ঠান আছে, যারা ভালো ব্যবসা করছে। এসব প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়া হয়েছে যাতে তারা আরও ভালো করতে পারে এবং সেজন্য ডিবিআইডি চালু করা হলো।

এই ব্যবস্থার মাধ্যমে সবাইকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে। তিনি বলেন, এই পদ্ধতি চালুর অর্থ হলো-একটা সুন্দর ব্যবস্থার মধ্যে দিয়ে আগামীতে ডিজিটাল ব্যবসা পরিচালিত হবে।

বিজ্ঞাপন

ডিবিআইডি দেওয়া মানে ই-কমার্স প্রতিষ্ঠানকে একটা ডকুমেন্ট দেওয়া। এটা দেখিয়ে তারা কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও ব্যাংক ঋণ কীভাবে পেতে পারে, আমরা সেই ব্যবস্থা করব।

 

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব