হিলিতে শীতের দাপট, বাড়ছে রোগী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১৭, ২০২২ | ১:৫৩
Link Copied Successfully!

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি বন্দরে একদিনের ব্যবধানে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। ফলে শীতের তীব্রতা বেড়েছে। তাপমাত্রা কমার কারণে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর সংখ্যা। বিশেষ করে বিপাকে পড়েছেন অসহায় মানুষেরা।

এ উপজেলাতে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কম্বল বিতরণ করা হয়নি। বেসরকারি কয়েকটি সংগঠন নিজস্ব অর্থায়নে কিছু কম্বল বিতরণ করেছেন।

এলাকার অসহায় মানুষের সঙ্গে কথা হলে তারা জানান, হঠাৎ করে সোমবার শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত বছর সরকার আমাদের কম্বল দিয়েছিল। এ বছর কেউ কম্বল দেয়নি। যার জন্য অনেক কষ্টে আছি।

বিজ্ঞাপন

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, সোমবার সকাল ৬টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১০ কিলোমিটার গতিতে প্রবাহিত হতে পারে।

তিনি আরও জানান, বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ দিনাজপুর, পঞ্চগড়, চুয়াডাঙ্গা এবং শ্রীমঙ্গলসহ বেশ কয়েকটি অঞ্চালের উপর দিয়ে বয়ে যাচ্ছে। যার জন্য শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব