স্বাস্থ্যবিধি অমান্য করায় ৩ ব্যবসায়ীসহ ৯ জনকে অর্থদণ্ড

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১৩, ২০২২ | ৪:২১
Link Copied Successfully!

টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাস্থ্যবিধি অমান্য এবং চালে পলিথিনের ব্যাগ ব্যবহার করায় তিন ব্যবসায়ীসহ ৯ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ভূঞাপুর বাসস্ট্যান্ড এবং বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই সাজা দেন।

এ সময় চাল ব্যবসায়ী কামরুল ইসলামকে ১০ হাজার, বেলাল হোসেনকে ১০ হাজার, খোদা বক্সকে ৫ হাজার টাকা এবং ছয়জনকে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বিজ্ঞাপন

জানা যায়, দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মানতে নির্দেশনা দিয়েছে সরকার। এতে উপজেলায় সরকার ঘোষিত হাট-বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ ছাড়া পাট দিয়ে তৈরি বস্তা ব্যবহার না করে চালে পলিথিনের বস্তা ব্যবহার করায় অর্থদণ্ড দেওয়া হয়েছে। আর স্বাস্থ্যবিধি না মানায় ছয়জনকে দুই হাজার ৪০০ টাকা এবং তিন চাল ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সূত্র: যুগান্তর
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব