শেখ হাসিনা ইয়থ ভলান্টিয়ার এ্যাওয়ার্ড ২০২০ পেলো মইনীয়া যুব ফোরাম

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ৩১, ২০২১ | ৪:০৩
Link Copied Successfully!

ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজন করে ‘শেখ হাসিনা ইয়থ ভলান্টিয়ার এওয়ার্ড’। বিভিন্ন ক্যাটাগরিতে ৮৬টি দেশের প্রায় ৭ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে।

৩০শে ডিসেম্বর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী একে আবদুল মোমেন এমপি, ওআইসি ইয়থ ফোরামের প্রেসিডেন্ট ত্বাহা আইহান, মালদ্বীপের যুব, ক্রীড়া ও কমিউনিটি এমপাওয়ারমেন্ট মন্ত্রী আহমেদ মাহলুফ, রাশিয়ান ফেডারেশনের অধীন তাতারস্তান প্রজাতন্ত্রের যুব ও ক্রীড়া মন্ত্রী তিমুর সোলেমানভ।

পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ‘মইনীয়া যুব ফোরাম’ ‘শেখ হাসিনা ইয়থ ভলান্টিয়ার এওয়ার্ড ২০২০’ এ ভূষিত হয়েছে। অনুষ্ঠানে মইনীয়া যুব ফোরামের সভাপতি শাহ্জাদা সাইয়্যিদ মেহবুব-এ-মইনুদ্দীন আল হাসানী, সিনিয়র সহ-সভাপতি শাহ্জাদা সাইয়্যিদ হাসনাইন মইনুদ্দীন আল হাসানী, আনজুমান-এ রহমানীয়া মইনীয়া মাইজভানডারীয়া কেন্দ্রীয় সহ সভাপতি এডভোকেট ওয়াজ উদ্দীন মিয়া, মইনিয়া যুব ফোরামের তথ্য আইসিটি বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম ইমন, সংগঠনের অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল মান্নান সহ ৫ সদস্যের প্রতিনিধি দল অংশগ্রহণ করেন।
সংগঠনের পক্ষে পুরস্কার ও সনদ গ্রহণ করেন, মইনীয়া যুব ফোরামে দপ্তর সম্পাদক মোঃ ফয়েজ আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক জিএম রাব্বি।

বিজ্ঞাপন

উল্লেখ্য ২০১৩ সালে মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী যুবকদেরকে দেশ ও মানবতার সেবায় নিয়োজিত করতে ‘মইনীয়া যুব ফোরাম’ গঠন করেন। সেই থেকে মাদক, সন্ত্রাস, যৌতুক বিরোধী কর্মসূচি, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং করোনা সংকট মোকাবেলায় অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র, খাদ্য সামগ্রী, হ্যান্ড স্যানিটাইজার, পিপিই, মাস্ক বিতরণ করেন।
বাংলাদেশের যুব সংগঠনগুলোর মধ্যে মইনীয়া যুব ফোরাম অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব