অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মা ইলিশ রক্ষার বিকল্প নেই: ইঞ্জি. মোহাম্মদ হোসাইন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৭, ২০২১ | ১০:১৭
Link Copied Successfully!

অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মা ইলিশ রক্ষার বিকল্প নেই: ইঞ্জিঃ হোসাইন

দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য মা ইলিশ রক্ষার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চাঁদপুরের কৃতি সন্তান, বিদ্যুৎ জালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহাপরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন।

তিনি বলেন, সারা বিশ্বে বাংলাদেশের একটি জেলা খুবই পরিচিত সেটি হচ্ছে চাঁদপুর। এই পরিচিতির কারণ, সবাই জানে ইলিশের বাড়ি চাঁদপুর। আমি এই জেলার একজন নাগরিক হিসেবে গর্বিত। বুধবার (৬ অক্টোবর) চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে ১৩ তম ইলিশ উৎসবের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ইঞ্জিনিয়ার হোসাইন বলেন, প্রতি বছর ইলিশ উৎসব শুরু হলে আমার মনটা থাকে কখন চাঁদপুর আসবো। এই ইলিশ উৎসব শুধু মা ইলিশ সংরক্ষণের সামাজিক আন্দোলনই নয়, এটি চাঁদপুরের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও নেতৃবৃন্দের একটি মিলন মেলা। এতে সকলের সাথে সকলের একটি সেতু বন্ধন তৈরি হয়।

উৎসব আয়োজকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের এই আয়োজনের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। একটি অনুষ্ঠান করতে কত কষ্ট এবং কত দিক ম্যানেজ করতে হয় সেটা আমি জানি। আপনাদের এই সামাজিক আন্দোলন একদিন সফল হবে, উৎসবের আয়োজন স্বার্থক হবে, জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি পেয়ে জাতীয় সম্পদ ইলিশ রক্ষা হবে এবং দেশের অর্থনৈতিক সমৃদ্ধি হবে।

উৎসবের শুরুতে সকল অতিথিদের স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, সংগঠনের সাবেক সদস্য, সদ্য ঘোষিত লবি রহমান কুকিং ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার প্রেসিডেন্ট শারমিন আক্তার জুই, জেলা কালচারাল অফিসার হায়াত মাহমুদ।

বিজ্ঞাপন

৫ দিনব্যাপী ইলিশ উৎসবের সমাপনী অনুষ্ঠানে শুরুতে প্রধান অতিথিকে সংগঠনের পক্ষ থেকে উওরীয় পরিয়ে ক্রেস্ট দেন করেন টানা ১৩ বছরের ইলিশ উৎসবের সফল আহবায়ক কাজী শাহাদাত। এরপর একে একে সংগঠনের পক্ষ থেকে সকল অতিথিকে উওরীয় ও ক্রেস্ট দেয়া হয়। এছাড়া ৫ দিনব্যাপী ইলিশ উৎসবে যে সকল সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করেছে সেই সকল সাংস্কৃতিক সংগঠনগুলোকেও ক্রেস্ট দেয়া হয়।

ইলিশ উৎসব উদযাপন কমিটির মহাসচিব হারুন আল রশীদের উপস্থাপনায় সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চতুরঙ্গ ইলিশ উৎসবের আহবায়ক কাজী শাহাদাত।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব