রোহিঙ্গা সন্ত্রাসীদের হাত থেকে ৩ বাংলাদেশিকে উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ২৬, ২০২১ | ৫:৩৬
Link Copied Successfully!

কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড় থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে অপহৃত ৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে র‍্যাব-১৫। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অপহরণকারী ডাকাত দলের ১৮ সদস্য।

উদ্ধার হওয়া তিন বাংলাদেশিরা হলেন, নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা আজিজুল ইসলাম (২৪), নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকার আল আমিন (২৭) ও বি-বাড়িয়ার সরাইল এলাকার মো. মুক্তার হোসেন মৃধা (২৭)।

রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ৩ বাংলাদেশিকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ টেকনাফ ক্যাম্প, সিপিসি-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুর রহমান চৌধুরী।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কমান্ডার মাহবুবুর রহমান চৌধুরী বলেন, নির্মাণ কাজ দেওয়ার কথা বলে টেকনাফের হ্নীলা এলাকায় ডেকে এনে গত ২৪ সেপ্টেম্বর তিন বাংলাদেশিকে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। পরে ফোন করে ৫ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা দিতে ব্যর্থ হলে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। বিষয়টি র‍্যাবকে অবহিত করেন অপহৃত আজিজুল ইসলামের ভাই হাসান মো. সায়েম। এর প্রেক্ষিতে র‍্যাবের একটি আভিযানিক রবিবার দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে নয়াপাড়া রোহিঙ্গা সংলগ্নপাহাড়ের পাদদেশে অভিযান চালায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অন্তত ১৮ জন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৩ জনকে।

সূত্র:দৈনিক ইত্তেফাক

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব