শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমার জন্য কোন ফি লাগবে না : শিক্ষামন্ত্রী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৭, ২০২১ | ৬:৩৭
Link Copied Successfully!

শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা দিতে কোন ফি লাগবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। তিনি আজ শুক্রবার ১৭ সেপ্টেম্বর দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

অ্যাসাইনমেন্ট জমার সাথে টাকা পয়সার সম্পর্ক থাকার কথাই নেই। দীর্ঘ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরে খুলেছে, অনেক শিক্ষার্থী দীর্ঘ সময় হয়তো শিক্ষাপ্রতিষ্ঠানের যে ফি সেগুলো দেয়নি। সেই ফি যদি কোথাও অনেক বেশি হয়ে যায়, তা পরিশোধে ইনস্টলমেন্ট বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে।

মন্ত্রী বলেন, যাদের সামর্থ্য আছে তারাতো অবশ্যই ফি পরিশোধ করে দেবেন। ফির সাথে অ্যাসাইনমেন্ট মিলিয়ে ফেলা ঠিক হবে না। অ্যাসাইনমেন্টের জন্য কোন ফি নেই।

বিজ্ঞাপন

দীপু মনি আরো বলেন,‘ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে সকলকে কাজ করতে হবে। এজন্য শিক্ষামন্ত্রণালয়সহ স্থানীয় প্রশাসন ও কাজ করে যাচ্ছে। একই সাথে শিক্ষার্থী ও অভিভাবকদেরও এই দিকে খেয়াল রাখতে হবে।

এ সময় চাঁদপুর-২ আসনের সাংসদ অ্যাড. নূরুল আমিন রুহুল, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ,পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর পৌরসভার মেয়র মো.জিল্লুর রহমান জুয়েল ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমানসহ জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব