
কুমিল্লায় মাদকদ্রব্যসহ দুই ব্যবসায়ী গ্রেফতার


র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার সদর দক্ষিণ থেকে ১২ কেজি গাঁজা ও ৬১ ক্যান
বিয়ারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ০৮ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ভাটেরা পশ্চিমপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার ভাটেরা পশ্চিমপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে মোঃ খোরশেদ আলম (৪২) ও একই গ্রামের মৃত সুবু মিয়ার ছেলে মোঃ আব্দুল মালেক (৪৩)।
উক্ত অভিযানে তাদের নিকট থেকে মোট ১২ কেজি গাঁজা ও ৬১ ক্যান বিয়ার উদ্ধার করতে সক্ষম হয় র্যাব-১১। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।


উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন ।
HO/N




























