
বসতভিটা হারানো স্বামীকে সুস্থ করতে দিশেহারা স্ত্রী


গাছ বেয়ে বেয়ে টাকায় আয় করতো হাকিম বেপারী। সেই গাছ থেকে পড়ে এখন টাকায় আয়ের পথ বন্ধ হয়ে গেছে। একটি পায়ের অবস্থা দিন দিন বিপদ সংকেতের দিকে ধাবিত হচ্ছে। এলাকাবাসী রোববার চাঁদা তুলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানোর উদ্যোগ নিয়েছে। স্ত্রী পারভীন বেগম নদী ভাঙ্গনে বসতভিটা হারানো স্বামীকে বাঁচাতে সবার কাছে সহযোগিতা চেয়েছেন।
আহত হাকিম বেপারী চাঁদপুর সদর উপজেলার পুরাণবাজারের পালপাড়া এলাকার বেপারী বাড়ির মোহাম্মদ হোসেনের বাসা ভাড়া থাকেন। পূর্ববর্তী ঠিকানা পুরাণবাজার দোকানঘর এলাকা। নিয়তির বিধান নদীর ভাঙনে হারান সেই বসতভিটা ৷ এখন ভাড়ায় উঠেছেন পালপাড়াতে।


হাকিম বেপারী গত ১৬ আগস্ট গাছ কাটতে গিয়ে অসাবধানতারবশত পড়ে মারাত্মকভাবে জখম হন। আর্থিক সংকটে কয়েকদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন। স্বামী-স্ত্রী আর সাত বছর বয়সী একমাত্র সন্তানকে নিয়ে সংসার। যেখানে খাবার জুটে না, সেখানে চিকিৎসা খরচা নিয়ে দিশেহারা হয়ে পড়েন স্ত্রী। অভাবের তাড়নায় একমাত্র সন্তানকে নিকটাত্মীয়ের কাছে পাঠিয়ে দিয়েছে। এখন স্বামীকে উন্নত চিকিৎসা করাই স্ত্রীর আপ্রাণ লড়াই।
হাকিম বেপারীর বাড়ীতে প্রতিবেদক গিয়ে জানতে পারেন, সাংসারিকভাবে উপার্জনক্ষম স্বামী এভাবে গুরুতর অসুস্হ হয়ে পড়ায় সংসারে নেমে এসেছে দারিদ্রতার ঘোর অন্ধকার। কয়েকজনের কাছ থেকে যৎসামান্য সাহায্য নিয়ে প্রাথমিক চিকিৎসা চালিয়ে যান স্ত্রী। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে রোববার বিকেলে পালপাড়া রাস্তার মোড়ে কিছু সাহায্য তোলার কাজে নেমে পড়েন। হাকিম বেপারীকে সাহায্য পাঠাতে বিকাশ নম্বর 01837 492850।


























