বাড়ছে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১৭, ২০২১ | ৫:১৯
Link Copied Successfully!

মানিকগঞ্জ জেলার শিবালয়ে আরিচা পয়েন্টে যমুনা নদীতে গত এক সপ্তাহে ৪১ সেন্টিমিটার পানি বেড়েছে। জেলার গাজীখালি, ইছামতি, ধলেশ্বরী ও কালীগঙ্গা নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে। যার ফলে মাঝারি বন্যার পূর্বাভাসের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

পানি উন্নয়ন বোর্ড জানায়, ১০ আগস্ট থেকে ১৭ আগস্ট সকাল ৬টা পর্যন্ত আরিচা পয়েন্টে ৪১ সেন্টিমিটার পানি বেড়েছে।

শিবালয় উপজেলার যমুনা নদীর আরিচা পয়েন্টের গ্রেজ রিডার ফারুক হোসেন বলেন, উজানের নেমে আসা ঢল আর বৃষ্টিতে এ পয়েন্টে পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এতে করে নতুন নতুন এলাকায় পানি প্রবেশ করছে। এছাড়া, এ পয়েন্টে পানি বৃদ্ধিতে পদ্মা নদীসহ জেলার অভ্যন্তরীণ নদীগুলোর পানিও বাড়ছে।

বিজ্ঞাপন

সদর উপজেলার কালীগঙ্গা নদীর তরা পয়েন্টের গ্রেজ রিডার মো. রফিকুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে কালীগঙ্গা নদীর তরা পয়েন্টে পানি বাড়তে শুরু করেছে। এতে করে করে বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করছে। গত ২৪ ঘণ্টায় এ পয়েন্টে ১৭ সেন্টিমিটার পানি বেড়েছে।

সূত্র:জাগরণ
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব