প্রকৌশলী মোহাম্মদ হোসাইনের উদ্যোগে চাঁদপুরে ৬০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১, ২০২১ | ৪:২২
Link Copied Successfully!

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আই.ই.বি) ও ম্যাক্স গ্রুপের যৌথ উদ্যোগে চাঁদপুরে করোনা রোগীদের জন্যে ৬০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। আইইবি -এর সহ-সভাপতি, চাঁদপুর জেলা হাজীগঞ্জ উপজেলার কৃতিসন্তান, পাওয়ার সেলের ডিজি প্রকৌশলী মোহাম্মদ হোসাইনের সার্বিক সহযোগীতায় এই অক্সিজেন সহায়তা প্রদান করা হয়।

১আগস্ট রোববার দুপুরে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের হাতে অনানুষ্ঠানিকভাবে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়। সিলিন্ডার সমুহের মধ্যে ২৫ টি সদর হাসপাতালের জন্য, শাহরাস্তির উপজেলার জন্য ১০টি, হাজীগঞ্জ উপজেলার ১০টি এবং কচুয়া উপজেলার জন্যে ১৫টি প্রদান করা হয়। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, বর্তমানে চাঁদপুরে করনা পরিস্থিতি ভালো না। আমরা যদি সচেতন না হই, তবে এটি আরও ভয়াবহ রূপ ধারণ করবে। বর্তমানে করোনা রোগী বেড়ে যাওয়ায় অক্সিজেনের সংকট চলছে।

এ থেকে উত্তরণের ইতিমধ্যে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি পর্যায়েও অনেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আজকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর পক্ষ থেকে চাঁদপুরবাসীর জন্যে ৬০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। এটি নিঃসন্দেহে একটি মহতি এবং ভালো কাজ।

বিজ্ঞাপন

এর মাধ্যমে চাঁদপুরবাসী কিছুটা হলেও উপকৃত হবে। আমি এজন্য সংগঠনটির সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বর্তমান এই দুর্যোগে থেকে উত্তরণে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানে এবং ব্যক্তি পর্যায়ে ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানিয়ে বলেনে, চাঁদপুরের অনেক ধর্নাঢ্য ব্যক্তি রয়েছেন। আমি অনুরোধ করবো, এই দুর্যোগে আপনারা মানুষের পাশে দাঁড়ান। আমরা সকলে যদি মানবিক দিক বিবেচনা করে যার যার অবস্থান থেকে সম্মিলিতভাবে এগিয়ে আসি, তাহলে এই সংকট থেকে সহজে উত্তরণ করা সম্ভব।

অক্সিজেন সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাক্তার মোঃ সাখাওয়াত উল্লাহ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁদপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইউনুছ হোসেন বিশ্বাসসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগণ। এই কার্যক্রমে সহযোগীতা করের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিবলু।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব